৭ হাজার পুলিশ মোতায়ন করবে সিএমপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে ঘিরে নগরজুড়ে নিরাপত্তায় সাড়ে সাত হাজার পুলিশ মোতায়েন করবে

2022-11-29T22:00:46+00:00
2022-11-29T22:40:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভা
৭ হাজার পুলিশ মোতায়ন করবে সিএমপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ১০:০০ পিএম  আপডেট: ২৯.১১.২০২২ ১০:৪০ পিএম  (ভিজিট : ২২৪)
X

আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে ঘিরে নগরজুড়ে নিরাপত্তায় সাড়ে সাত হাজার পুলিশ মোতায়েন করবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে এসব কথা জানান সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়।
 
তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘিরে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হচ্ছে। সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচি সম্পন্ন করা হবে। এজন্য নগরবাসীর সহযোগিতা চান সিএমপি কমিশনার।

কৃষ্ণপদ রায় বলেন, সর্বোচ্চ ফোর্স কখন মোতায়েন হবে, এটা আমরা পাবলিকলি ওপেন করি না। এ বিষয়ে আমাদের কাছে নির্দেশনা যেভাবে এসেছে ও আমাদের যে পরিকল্পনা আছে, সেভাবেই কাজ করবো। পুলিশ এখন থেকেই নিরাপত্তার কাজ করছে।

সিএমপি কমিশনার বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা সমন্বয় করে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। তাদের তত্ত্বাবধানে ও পরামর্শক্রমে পুলিশ বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে। এসএসএফ, পিজিএফ, সাদা পোশাকের পুলিশ, ইউনিফর্মের পুলিশ, গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করবেন। নিরাপত্তায় আর্চওয়ে, ক্লোজ সার্কিট ক্যামেরা, ড্রোনসহ প্রযুক্তিগত সবকিছু যুক্ত থাকবে। প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা নিরাপত্তা পরিকল্পনা নিচ্ছি। শুধু পলোগ্রাউন্ডেই পুলিশ থাকবে না, পুরো শহর একটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে।

জনসভার দিন ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়ে সিএমপি কমিশনার বলেন, যারা গাড়ি ও মিছিল নিয়ে জনসভায় আসবেন, তারা কোথায় গাড়ি থেকে নামবেন, মিছিল কোথায় থামবে, গাড়ি কোথায় রাখা হবে, সেটি আমরা জানিয়ে দেবো। জনসভার দিনও সকাল ও বিকেলের শিফটে পরীক্ষা আছে। জনসভাস্থলের পাশেও একটি পরীক্ষাকেন্দ্র আছে। শব্দযন্ত্র এমনভাবে স্থাপন করা হবে, যেন পরীক্ষাকেন্দ্রে কোনো সমস্যা না হয়। পরীক্ষার্থীরা যেন একটু আগেভাগে বাসা থেকে বের হয়। এরপরও কেউ আটকে গেলে কিংবা সমস্যায় পড়লে ৯৯৯ ফোন করে আমাদের জানালে পুলিশ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।

বাবু/এসআর 






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy