যাত্রাবাড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকায় এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ী থানা

2022-11-29T23:23:20+00:00
2022-11-29T23:23:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যাত্রাবাড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ১১:২৩ পিএম   (ভিজিট : ২৭৮)
X

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকায় এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ী থানা পুলিশ বাসার দরজা ভেঙে লাশ দুটি উদ্ধার করে।


নিহতরা হলেন- রবিউল ইসলাম (২৫) ও তার স্ত্রী বেবী আক্তার (২০)। যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাসার দরজা ভেঙে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে কুপিয়ে হত্যার পরে স্বামী নিজেও আত্মহত্যা করেছে। কাজলায় মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর বাড়ির নিচ তলায় তারা ভাড়া থাকত। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হবে।


বাবু/এসআর






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy