পুলিশ সদর দপ্তরে বিএনপির প্রতিনিধি দল

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশস্থলের জটিলতা নিরসনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে সাক্ষাৎ করতে পুলিশ

2022-12-01T13:15:07+00:00
2022-12-01T13:15:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুলিশ সদর দপ্তরে বিএনপির প্রতিনিধি দল
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ১:১৫ পিএম   (ভিজিট : ২৪০)
X


আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশস্থলের জটিলতা নিরসনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে সাক্ষাৎ করতে পুলিশ সদর দপ্তরে প্রবেশ করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে পুলিশ সদর দপ্তরে প্রবেশ করেন প্রতিনিধি দলের সদস্যরা।

চার সদস্যের বিএনপির প্রতিনিধি দলের অন্যরা হলেন- দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

জানা গেছে, সমাবেশ স্থানের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার ও মামলার বিষয়ে আলাপ করবেন প্রতিনিধি দলের সদস্যরা।


-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy