ইসরায়েলি বাহিনীর হামলায় ২ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে সংঘর্ষের পর ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় দুই ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে।

2022-12-01T17:28:26+00:00
2022-12-01T17:28:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসরায়েলি বাহিনীর হামলায় ২ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৫:২৮ পিএম   (ভিজিট : ২৯৫)
X

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে সংঘর্ষের পর ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় দুই ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে। নিহত দুই ব্যক্তি হলেন নাঈম জামাল আল-জুবাইদি (২৭) এবং মোহাম্মদ আয়মান আল-সাদি (২৬)। এ ঘটনায় আরও একজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

এ নিয়ে গত ৭২ ঘণ্টায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা দাঁড়ালো আটজনে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সন্দেহভাজন জঙ্গিদের গ্রেফতারের জন্য জেনিন এলাকায় অভিযান চলাকালে সেনারা গুলি চালায় এবং তারাও পাল্টা গুলি করে।

ইসলামিক জিহাদের আল-কুদস ব্রিগেডের জেনিন ব্যাটালিয়ন জানিয়েছে, নিহত ওই দুই ব্যক্তি তাদের নেতা ছিলেন। ফিলিস্তিনি জনতা তাদের লাশ ইবনে সিনা হাসপাতাল থেকে শরণার্থী শিবিরের রাস্তায় নিয়ে আসে। এ ঘটনার প্রতিবাদে ফাতাহ ও অন্যান্য ফিলিস্তিনি উপদল জেনিনে ধর্মঘটের ডাক দিয়েছে।

সূত্র : আল-জাজিরা

বাবু/এসআর





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy