২৪ মর্টারশেলসহ ১৩৪ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নভেম্বর মাসে অভিযান চালিয়ে ১৩৪ কোটি ৩৭ লাখ ১৩ হাজার টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার

2022-12-02T15:12:00+00:00
2022-12-02T15:12:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সীমান্তে বিজিবির অভিযান
২৪ মর্টারশেলসহ ১৩৪ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ৩:১২ পিএম   (ভিজিট : ২০০)
X

নভেম্বর মাসে অভিযান চালিয়ে ১৩৪ কোটি ৩৭ লাখ ১৩ হাজার টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের বিভিন্ন সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে জব্দ করা হয় এসব চোরাচালান পণ্য।

এছাড়া ৭টি পিস্তল, ২৪টি মর্টাল শেলসহ উদ্ধার করা হয়েছে বিভিন্ন অস্ত্র।

শুক্রবার (২ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ৫ লাখ ২১ হাজার ৯৮৯ পিস ইয়াবা, ২ কেজি ১৬২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৪ কেজি হেরোইন, ১২ হাজার ৫৭৬ বোতল ফেনসিডিল, ১৮ হাজার ৯১০ বোতল বিদেশি মদ, ১ হাজার ৩১৫ ক্যান বিয়ার, ২১৪ লিটার বাংলা মদ, ১ হাজার ৮৮১ কেজি গাঁজা, ১ লাখ ৩৭ হাজার ৩৮৪ প্যাকেট বিঁড়ি ও সিগারেট, ২৩ হাজার ৯৭৪টি নেশাজাতীয় ইনজেকশন, ৮ হাজার ৫৯২টি ইস্কাফ সিরাপ, ১ হাজার ৬১৮ বোতল এমকেডিল/কফিডিল, ২ লাখ ৯১ হাজার ৬৭৬ পিস বিভিন্ন প্রকার ওষুধ, ৪২ হাজার ১০০টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ১ লাখ ৫০ হাজার ৮৭৩টি অন্যান্য ট্যাবলেট।

জব্দ অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ৫৫ কেজি ৫৪৬ গ্রাম স্বর্ণ, ৭ কেজি রূপা, ২ লাখ ১২ হাজার ৫৬৩টি কসমেটিকস সামগ্রী, ১০ হাজার ৪৯৪টি ইমিটেশন গহনা, ১৭ হাজার ৪২৪টি শাড়ি, ৬ হাজার ১১টি থ্রি-পিস/শার্টপিস/চাদর/কম্বল, ১ হাজার ৬৩১টি তৈরিপোশাক, ২ হাজার ৯৮৯ ঘনফুট কাঠ, ৬ হাজার ৮০ কেজি চা পাতা, ৭৮ হাজার ৫৩৩ কেজি কয়লা, ৫৪ কেজি ৫০০ গ্রাম কচ্ছপের হাড়, ১টি কষ্টি পাথরের মূর্তি, ২টি ট্রাক/কাভার্ডভ্যান, ৩টি মাইক্রোবাস/চান্দের গাড়ি, ৫টি পিকআপ, ২৪টি সিএনজি/ইজিবাইক এবং ৬৮টি মোটরসাইকেল।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৭টি পিস্তল, ৮টি গান, ৮টি ককটেল, ২৪টি মর্টাল শেল, ১টি ম্যাগাজিন এবং ৫৬ রাউন্ড গুলি।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা আরও জানান, এছাড়া সীমান্তে বিজিবির অভিযানে মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৬ জনকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১০৪ জন বাংলাদেশি নাগরিক ও ৬ জন ভারতীয় নাগরিককে আটকের পর গ্রহণ করা হয়েছে আইনানুগ ব্যবস্থা।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy