সোহরাওয়ার্দী উদ্যান বিএনপির জন্য ভালো হবে না: নুর

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, ‘হেফাজতের মতো বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন করতে সরকার বিএনপিকে নয়াপল্টনের

2022-12-02T22:52:42+00:00
2022-12-02T22:52:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোহরাওয়ার্দী উদ্যান বিএনপির জন্য ভালো হবে না: নুর
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ১০:৫২ পিএম   (ভিজিট : ২০০)
X


গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, ‘হেফাজতের মতো বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন করতে সরকার বিএনপিকে নয়াপল্টনের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানের মতো আবদ্ধ জায়গায় সমাবেশের অনুমতি দিয়েছে। এটা বিএনপির জন্য ভালো হবে না। বেহেশতের কথা বলে সরকার দেশকে দোজখে পরিণত করেছে। উন্নয়নের কথা বলে দেশকে দুর্ভিক্ষের দিকে নিয়ে এসেছে। লুটপাট করে দেশকে ফাঁকা করে ফেলেছে। তাই দুর্ভিক্ষের আগে এই সরকারকে বিদায় দিতে হবে।’

কে ক্ষমতায় আসবে, কে প্রধানমন্ত্রী হবে সেটা নিয়ে আলোচনার সময় এখন নয় উল্লেখ করে নুরুল হক নুর বলেন, দেশের জনগণ আজ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি চায়। তাই যার যা কিছু আছে তাই নিয়ে ফ্যাসিবাদী সরকার পতনের গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

শুক্রবার (২ ডিসেম্বর) ৫ দফা দাবিতে পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সামনে গণঅধিকার পরিষদের গণসমাবেশে এসব কথা বলেন নুর।

দিন, তারিখ ঠিক করে সরকারের পতন ঘটানো যায় না মন্তব্য করে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ‘আজ থেকে গণঅধিকার পরিষদ ফ্যাসিবাদ পতনের আন্দোলনের ঘোষণা দিচ্ছে। কে ক্ষমতায় আসবে, কে প্রধানমন্ত্রী হবে, সেটা নিয়ে আলোচনার সময় এখন না। দেশের জনগণ আজ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি চায়। তাই যার যা কিছু আছে, তা নিয়েই ফ্যাসিবাদী সরকার পতনের গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।’

বিরোধী দলের শান্তিপূর্ণ সভা-সমাবেশে সরকার সহিংসতা করছে দাবি করে তিনি বলেন, নারায়ণগঞ্জে ছাত্রলীগ, যুবলীগের ককটেল বিস্ফোরণে বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অনতিবিলম্বে সকল রাজবন্দির মুক্তি দিতে হবে।

গণঅধিকার পরিষদের নেতা মাহফুজুর রহমান ও সাইফুল্লাহ হায়দারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন, হাসান আল মামুন, ফারুক হাসান, শহিদুল ইসলাম ফাহিম, ব্রি জেনারেল হাবিবুর রহমান, ব্যারিস্টার জিসান মহসিন প্রমুখ। 

-বাবু/এ.এস







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy