বাংলাদেশে সিরিজ শুরুর আগে ভারতীয় দলে পরিবর্তন

খেলাধুলা

আগামীকাল রোববার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ভারতের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি। সিরিজের প্রথম ওয়ানডের আগেই দুঃসংবাদ এলো

2022-12-03T12:05:14+00:00
2022-12-03T12:05:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশে সিরিজ শুরুর আগে ভারতীয় দলে পরিবর্তন
প্রকাশ: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ১২:০৫ পিএম   (ভিজিট : ১৯৯)
X

আগামীকাল রোববার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ভারতের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি। সিরিজের প্রথম ওয়ানডের আগেই দুঃসংবাদ এলো ভারত শিবিরে। দলটির তারকা পেসার মোহাম্মদ শামির খেলা হচ্ছে না আসন্ন বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে। 

বিসিসিআই জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে অনুশীলনের সময় কাঁধে চোট পান শামি। বর্তমানে এনসিএ, বেঙ্গালুরুতে বিসিসিআই মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন শামি। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিতে পারছেন না এই পেসার। ভারতীয় সিলেকশন কমিটি শামির পরিবর্তে তরুণ পেসার উমরান মালিককে দলে যুক্ত করেছে।

৭ ডিসেম্বর মিরপুরেই বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় ওয়ানডে। শেষ ম্যাচ ১০ ডিসেম্বর, চট্টগ্রামে। দুই দলের দুটি টেস্ট ১৪ ও ২২ ডিসেম্বর শুরু হবে। প্রথমটি চট্টগ্রামে, দ্বিতীয়টি ঢাকায়।

বাংলাদেশের বিপক্ষে ভারতের ওয়ানডে স্কোয়াড-

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, ভিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশাব পান্ট (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, উমরান মালিক, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, শাহবাজ আহমেদ ও কুলদীপ সেন।

বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy