আওয়ামী লীগ উন্নয়ন করে, আর বিএনপি মানুষ খুন করে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা উন্নয়ন করি, আর বিএনপি মানুষ খুন করে। এই চট্টগ্রামে

2022-12-04T16:24:06+00:00
2022-12-04T16:24:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগ উন্নয়ন করে, আর বিএনপি মানুষ খুন করে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ ডিসেম্বর, ২০২২, ৪:২৪ পিএম   (ভিজিট : ২০০)
X


আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা উন্নয়ন করি, আর বিএনপি মানুষ খুন করে। এই চট্টগ্রামে বিএনপি বারবার বোমা ও গ্রেনেড মেরেছে। বিএনপি মানুষের শান্তি চায় না।’ 

রোববার (৪ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত এক জনসভায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ারা পারে মানুষ হত্যা করতে। আওয়ামী লীগ শান্তিতে বিশ্বাস করে। তাই আওয়ামী লীগ ক্ষমতায় আসলে জনগণ শান্তিতে থাকে। বিএনপির দুইটা গুণ আছে-ভোট চুরি আর মানুষ খুন।’

তিনি বলেন, ৯৬ সালে তারা ভোট চুরি করে ক্ষমতায় এসেছিলো। এ কারণেই মুক্তিযুদ্ধবিরোধী, স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে তাদের আঁতাত। আমরা কল্যাণ করি মানুষের উন্নয়নের জন্য। বিএনপি পারে মানুষ খুন করতে। গ্রেনেড মেরে, গুলি করে তারা মানুষ হত্যা করেছে। দেশের ৬৩ জেলায় তারা একযোগে বোমা মেরেছিলো বিএনপি। ক্ষমতায় থাকতে দুই হাতে লুটপাট করেছে। জনগণের সম্পদ পাচার করেছে।

তিনি বলেন, জিয়া যখন মারা যায় আমরা শুনেছিলোম পরিবারের জন্য তিনি কিছুই রেখে যাননি। এখটা ভাঙা সুটকেস ছাড়া কিছু ছিলো না। আমি প্রশ্ন রাখতে চাই, খালেদা জিয়া ক্ষমতায় এসেই কীভাবে সম্পদের পাহাড় গড়েছিলো। তারা কি জাদুর কাঠি পেয়েছিলো?

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা রিজার্ভ খরচ করেছি দেশের মানুষের জন্য। জনগণের বিনামূল্যে খাদ্য সরবরাহ, করোনা ভ্যাকসিন ও আর্থিক সহায়তা নিশ্চিত করে দিয়েছি। আমরা জনগণের জন্য ভাবি। কারণ আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করি।’

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy