ফারদিন হত্যার ঘটনা তদন্তে অগ্রগতি আছে: র‌্যাব

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর

2022-12-05T15:00:50+00:00
2022-12-05T15:00:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফারদিন হত্যার ঘটনা তদন্তে অগ্রগতি আছে: র‌্যাব
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৩:০০ পিএম   (ভিজিট : ২১৫)
X


র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ হত্যার ঘটনার তদন্তে অগ্রগতি আছে। এ ঘটনায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ন্যায় ছায়া তদন্ত করছে র‌্যাব। খুনের মোটিভ ও প্রকৃত দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ করছে র‌্যাব।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

খন্দকার আল মঈন বলেন, ফারদিন হত্যাকাণ্ড সম্পর্কিত ডিজিটাল ফুটেজ পেয়েছি তথ্যপ্রযুক্তিগত সহায়তায়। হত্যাকাণ্ডের আগে তার (ফারদিনের) যেসব জায়গায় বিচরণ ছিল, সেসব স্থানে যারা ছিলেন, তাদের সঙ্গে কথা বলেছি। আমরাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। ফারদিন হত্যার মোটিভ কি তা উদঘাটনের চেষ্টা করছি। আমরা এ হত্যায় প্রকৃত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছি। ফারদিন হত্যা তদন্তে আমাদের অগ্রগতি আছে।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। এ খবরে তার পরিবার ঘটনাস্থলে গিয়ে ফারদিন কে শনাক্ত করে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার শরীরে জখমের চিহ্ন ছিল। পরে এ ঘটনার তিনদিন পর নিহতের বাবা রানা বাদি হয়ে রামপুরা থানায় নিহতের বান্ধবী বুশরাসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy