জাতিকে শোষিত থেকে শাসক বানিয়েছেন বঙ্গবন্ধু : সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, জাতিকে শোষিত থেকে শাসক বানিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতিকে বিশ্বের

2022-12-05T17:44:13+00:00
2022-12-05T17:44:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জাতিকে শোষিত থেকে শাসক বানিয়েছেন বঙ্গবন্ধু : সমাজকল্যাণ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৫:৪৪ পিএম   (ভিজিট : ১৯২)
X

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, জাতিকে শোষিত থেকে শাসক বানিয়েছেন জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতিকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করে গিয়েছেন তিনি।

সোমবার (৫ ডিসেম্বর) আগারগাঁও সমাজসেবা একাডেমির ৪৯তম বুনিয়াদি কোর্স উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে কালিমা লেপন করতে চেয়েছিল কিন্তু তারা পারেনি। তারা ব্যর্থ হয়েছে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন, আমরা অনেক এগিয়ে গিয়েছিলাম কিন্তু কোভিড অতিমারীর  কারণে পিছিয়ে গেলেও ডিজিটাল বাংলাদেশের কারণে সেটি রোধ করতে পেরেছি।

বুনিয়াদি কোর্সে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি শুধু সমাজের পিছিয়ে পড়া বিষয়গুলো দেখবেন তা নয়, সব বিষয়ে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মুস্তাফা কামাল।  এতে মন্ত্রণালয় ও অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাবু/জেএম






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy