২৪ বছরের তরুণের সঙ্গে ৪৫ বছরের শাকিরার প্রেম!

বিনোদন ডেস্ক

বিনোদন

দীর্ঘ ১২ বছর একসঙ্গে থাকার পর বিশ্বখ্যাত পপ শিল্পী শাকিরা ও ফুটবলার জেরার্ড পিকে দম্পতি চলতি বছরের জুনে

2022-12-05T19:47:58+00:00
2022-12-05T19:47:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
২৪ বছরের তরুণের সঙ্গে ৪৫ বছরের শাকিরার প্রেম!
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৭:৪৭ পিএম   (ভিজিট : ২০৪)
X

দীর্ঘ ১২ বছর একসঙ্গে থাকার পর বিশ্বখ্যাত পপ শিল্পী শাকিরা ও ফুটবলার জেরার্ড পিকে দম্পতি চলতি বছরের জুনে তাদের বিচ্ছেদ ঘোষণা দেন। যা ভক্তদের হতবাক করেছিল। সেই বিচ্ছেদের পর সন্তানদের জন্য একটি হেফাজত চুক্তিতেও পৌঁছান দুই তারকা।

শাকিরা ভক্তদের জন্য খবর হলো, এরই মধ্যে শুরু হয়েছে এই পপ তারকার  নতুন প্রেমের গুঞ্জন। স্প্যানিশ গণমাধ্যম মার্কা এক প্রতিবেদনে বলেছে, এবার ৪৫ বছর বয়সী শাকিরা প্রেমে পড়েছেন ২৪ বছর বয়সি সার্ফিং ইনস্ট্রাক্টর গোরকা এজকুরডিয়া।

সম্প্রতি শাকিরা ও গোরকার বেশ কিছু ঘনিষ্ঠ ছবি পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে। একসঙ্গে তাদের সার্ফিংও করতে দেখা গেছে ছবিগুলোতে। সেই থেকে এ গুঞ্জনের ডালাপালা গজিয়েছে অনেক। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানাননি দুজনের কেউ।

উল্লেখ্য, ২০১০ বিশ্বকাপে গান গাইতে গিয়ে ফুটবলার পিকের সঙ্গে পরিচয় হয়েছিল শাকিরার। এরপর তারা এক যুগ ধরে একই ছাদের নিচে বাস করেন। তাদের ঘরে আসে দুই সন্তান। সে সম্পর্কের শেষ হয় তিক্ততায়।

বাবু/এসআর





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy