বিমানে লাগেজ হারিয়ে ক্ষেপলেন ‘বাহুবলি’ তারকা

বিনোদন ডেস্ক

বিনোদন

বিমানযাত্রার বাজে এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ‘বাহুবলি’ খ্যাত অভিনেতা রানা দাগ্গুবতি। বিমান থেকে লাগেজ হারিয়েছেন দক্ষিণী এই তারকা।

2022-12-05T20:52:32+00:00
2022-12-05T20:52:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিমানে লাগেজ হারিয়ে ক্ষেপলেন ‘বাহুবলি’ তারকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৮:৫২ পিএম   (ভিজিট : ২১৩)
X

বিমানযাত্রার বাজে এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ‘বাহুবলি’ খ্যাত অভিনেতা রানা দাগ্গুবতি। বিমান থেকে লাগেজ হারিয়েছেন দক্ষিণী এই তারকা। রবিবার (৪ ডিসেম্বর) ইন্ডিগো এয়ারলাইন্স নামক ওই বিমান সংস্থার লোগো পোস্ট করে একাধিক টুইটে এই অভিযোগ করেন তিনি।

টুইটে রানা লেখেন, ‘দেশের সবচেয়ে জঘন্য বিমান সংস্থার অভিজ্ঞতা। যারা জানেন না ফ্লাইটের সময় কখন। আমার লাগেজ হারিয়ে গেছে, যার কোনো সন্ধান পাওয়া যায়নি। বিমানের কর্মীরাও এ বিষয়ে কিছু জানেন না।’ এরইমধ্যে এ নিয়ে জোর সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। পরবর্তীতে বিষয়টি ওই বিমান সংস্থারও নজরে আসে। ফলে রানার টুইটে মন্তব্য করে ক্ষমা চায় প্রতিষ্ঠানটি।

সোমবার (৫ ডিসেম্বর) ভোরে ওই বিমান কর্তৃপক্ষ রানার টুইটের কমেন্ট বক্সে লিখেন, ‘এই অব্যবস্থার জন্য আমরা ক্ষমা চাচ্ছি। তবে নিশ্চিন্ত থাকুন, আমাদের সংস্থা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, যাতে আপনার মালপত্র যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করে আপনার কাছে পৌঁছে দেয়া যায়।’ বিমান সংস্থাটির এমন অনুশোচনামূলক কমেন্টের পর তাদের প্রতিষ্ঠানের সঙ্গে কথোপকথনের প্রেক্ষিতে অভিযোগের পোস্টটি মুছেও ফেলেন রানা।

তবে ফ্লাইটে কোথায় যাচ্ছিলেন অভিনেতা, তা জানা যায়নি। সম্প্রতি ৫৩তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিনে হাজির ছিলেন রানা। ধারণা করা হচ্ছে, সেখান থেকে ফেরার পথে এই বিপত্তি ঘটেছে। উল্লেখ্য, এস এস রাজামৌলি পরিচালিত বহুল আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ফ্যাঞ্চাইজি ‘বাহুবলি’তে বল্লাল দেব চরিত্রে অভিনয় করে তুমুল প্রশংসা কুড়ান রানা দাগ্গুবতি। সবশেষ নেটফ্লিক্স অরিজিনাল ‘রানা নায়ডু’তে নজর কেড়েছেন এই দক্ষিণী তারকা। 

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

বাবু/এসআর





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy