ডিএসসিসির মেয়রের সঙ্গে ইনটেলের বোর্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের বৃহত্তম প্রসেসর

2022-12-06T16:42:29+00:00
2022-12-06T16:42:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিএসসিসির মেয়রের সঙ্গে ইনটেলের বোর্ড চেয়ারম্যানের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৪:৪২ পিএম   (ভিজিট : ১৯৮)
X

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের বৃহত্তম প্রসেসর নির্মাতা মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ইনটেলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ওমর ইশরাক।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র দপ্তরে ইনটেল চেয়ারম্যান ডিএসসিসির মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় ইনটেল চেয়ারম্যান ওমর ইশরাক ও ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস প্রযুক্তির নানা উৎকর্ষ ও নাগরিক সেবা সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করেন। ঢাকাকে বাসযোগ্য ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে ওমর ইশরাক ‘ঢাকা শহরের জন্য সমন্বিত মহা-পরিকল্পনা’ প্রণয়নসহ ডিএসসিসি মেয়রের নানা উদ্যোগের প্রশংসা ও সফলতা কামনা করেন।

উল্লেখ্য, ওমর ইশরাক বাংলাদেশি বংশোদ্ভূত বাংলাদেশি-আমেরিকান নাগরিক। তিনি ২০২০ সাল থেকে ইনটেলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মেডট্রনিক নামে একটি মেডিকেল প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।

বাবু/জেএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy