রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

আজ বুধবার রাজধানীর গুলশান-বনানীসহ কয়েকটি এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।মঙ্গলবার এক সংবাদ

2022-12-07T09:32:21+00:00
2022-12-07T09:32:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ৯:৩২ এএম   (ভিজিট : ২২৪)
X


আজ বুধবার রাজধানীর গুলশান-বনানীসহ কয়েকটি এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে রাজধানীতে গ্যাস সরবরাহকারী সংস্থাটি।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য বুধবার বেলা ১টা থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো—তেজগাঁও, মহাখালী, গুলশান, বনানী, নতুনবাজার, বাড্ডা ও খিলবাড়ীরটেক। একই সময় আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আগাম দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy