বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘মান্দাস’

জাতীয়

সিত্রাংয়ের পর বঙ্গোপসাগরে এবার ‌‘মান্দাস’ নামের নতুন একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের এই নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে

2022-12-07T10:11:07+00:00
2022-12-07T10:11:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘মান্দাস’
প্রকাশ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ১০:১১ এএম   (ভিজিট : ২৯৮)
X


সিত্রাংয়ের পর বঙ্গোপসাগরে এবার ‌‘মান্দাস’ নামের নতুন একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের এই নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোলে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তবে এখনো পর্যন্ত যতটুকু জানা গেছে, এর প্রভাব বাংলাদেশে তেমন পড়বে না।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বুধবার রাত থেকেই ভারতের তামিলনাডু, পুদুচেরি করাইকাল এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে এর কিছুটা প্রভাব পড়তে শুরু করবে।

বৃহস্পতি কিংবা শুক্রবারের মধ্যে এটি তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলের দিকে আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড়টির গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৮০-১০০ কিলোমিটার।

ঘূর্ণিঝড় মান্দাসের নামকরণ করেছে সংযুক্ত আরব আমিরশাহী। মান্দাসের আরবি ভাষায় অর্থ হলো ভেলা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গেলে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তখন এর নাম হবে মান্দাস।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy