জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।বুধবার

2022-12-07T16:49:47+00:00
2022-12-07T16:49:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপির সমাবেশ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ৪:৪৯ পিএম   (ভিজিট : ১৭১)
X

জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ব্রিফ করবেন ডিএমপি কমিশনার।

এদিকে রাজধানীর পল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। নেতাকর্মীরাও পাল্টা ইট-পাটকেল ছুড়েছে পুলিশকে লক্ষ্য করে।  

আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। বিএনপি নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে এ সমাবেশ করতে চায়। অন্যদিকে সরকার পল্টনে সমাবেশ করতে দিতে নারাজ। সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে এ সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে সেখানে সমাবেশ করবে না বলে জানিয়েছে বিএনপি।

বাবু/জেএম 






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy