নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ১৮

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের ছোড়া গুলিতে একজন নিহত

2022-12-07T18:00:20+00:00
2022-12-07T18:00:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ১৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ৬:০০ পিএম   (ভিজিট : ২০৬)
X

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের ছোড়া গুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আহত ১৮ জন।

বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়ক বন্ধ করে বিএনপি কর্মীরা অবস্থান নিলে এ ঘটনা ঘটে। নিহত বিএনপি নেতা হলেন মকবুল হোসেন। তার সম্পর্কে তাৎক্ষণিক ভাবে বিস্তারিত জানা যায়নি। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, আহতরা সকলে গুলিবিদ্ধ।

আহতদের মধ্যে কয়েকজন হলেন রনি (২৪), আনোয়ার ইকবাল (২৩), রাশেদ (২০), জুয়েল হাসান (৩০), খোকন (৪০), আরেফিন আহম্মদ (৩০), রাব্বি (২৮), বিল্লাল (২৫), নাজমুল (৩৫), জহির (২৬)।

১০ ডিসেম্বর সমাবেশ সামনে রেখে সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। একপর্যায়ে জমায়েত বড় হয়ে রাস্তার এক পাশ বন্ধ হওয়ার উপক্রম হয়। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। 

পুলিশের দাবি, বিএনপির নেতাকর্মীরা প্রথমে তাদের ওপর হামলা করেছে। এরপর পুলিশ আত্মরক্ষায় টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে।

বাবু/জেএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy