মার্কিন নিষেধাজ্ঞা পরোয়া করবে না পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা পরোয়া করবে না পাকিস্তান। বুধবার পাকিস্তানের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী

2022-12-07T19:28:54+00:00
2022-12-07T19:28:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জ্বালানি তেল
মার্কিন নিষেধাজ্ঞা পরোয়া করবে না পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ৭:২৮ পিএম   (ভিজিট : ১৯৪)
X

রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা পরোয়া করবে না পাকিস্তান।  বুধবার পাকিস্তানের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী মুসাদিক মাসুদ মালিক এ কথা জানান।

তিনি বলেছেন, তারা সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন নন। কারণ তাদের কাছে জ্বালানি কেনার জন্য পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা রয়েছে। তিনি আরও বলেছেন, রাশিয়ার একটি প্রতিনিধিদল আগামী ২০ জানুয়ারি পাকিস্তান সফর করবে। তিনি বলেন, সম্প্রতি পাকিস্তান সরকার আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর একশ' কোটি ডলার ঋণ পরিশোধ করেছে। রাশিয়া কম দামে পাকিস্তানকে জ্বালানি সরবরাহ করতে রাজি হয়েছেন বলে জানান এই মন্ত্রী।

জ্বালানি তেল ও গ্যাসসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে সম্প্রতি রাশিয়ায় গিয়েছিলেন মুসাদিক মালিক। তার মতে, রাশিয়া সফর থেকে তারা প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছেন। পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার মাসখানেক আগেই জানিয়েছিলেন, রাশিয়ার কাছ থেকে কম দামে জ্বালানি কেনার কথা ভাবছে পাকিস্তান।

সে সময় তিনি ভারতের প্রসঙ্গ তুলে জানিয়েছিলেন, ইসলামাবাদেরও অধিকার আছে মস্কো থেকে এই সুযোগ নেওয়ার। পাকিস্তানের প্রতিবেশী রাষ্ট্র ভারত অনেক দিন ধরেই রাশিয়ার কাছ থেকে কম দামে জ্বালানি কিনছে।

সূত্র : পাকিস্তান অবজারভার

বাবু/এসআর





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy