বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পথে ২৪ রোহিঙ্গা

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

বাংলাদেশে আশ্রিত রো‌হিঙ্গা‌দের মধ্যে থে‌কে প্রথম ধাপে মা‌র্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হ‌য়ে‌ছেন ২৪ জন রো‌হিঙ্গা।বৃহস্প‌তিবার (৮ ডি‌সেম্বর) সকা‌লে

2022-12-08T12:35:38+00:00
2022-12-08T12:35:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পথে ২৪ রোহিঙ্গা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ১২:৩৫ পিএম   (ভিজিট : ২০৩)
X


বাংলাদেশে আশ্রিত রো‌হিঙ্গা‌দের মধ্যে থে‌কে প্রথম ধাপে মা‌র্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হ‌য়ে‌ছেন ২৪ জন রো‌হিঙ্গা।

বৃহস্প‌তিবার (৮ ডি‌সেম্বর) সকা‌লে তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের একজন কর্মকর্তা এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। তি‌নি জানান, প্রথম ধা‌পে ২৪ জন রো‌হিঙ্গা পুনর্বাস‌নের উদ্দেশে যুক্তরা‌ষ্ট্রে যা‌চ্ছেন।

যুক্তরাষ্ট্র বছরে ৩০০ থেকে ৮০০ রোহিঙ্গা নেবে বলে গতকাল জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েসের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রী। 

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy