পল্টনের সহিংসতার সুষ্ঠু তদন্ত চায় ঢাকার মার্কিন দূতাবাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিএন‌পির সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় নিহত ও আহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জা‌নিয়েছে ঢাকার মা‌র্কিন দূতাবাস। পাশাপা‌শি সহিংসতার খবরগুলোর

2022-12-08T20:18:38+00:00
2022-12-08T20:19:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পল্টনের সহিংসতার সুষ্ঠু তদন্ত চায় ঢাকার মার্কিন দূতাবাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ৮:১৮ পিএম  আপডেট: ০৮.১২.২০২২ ৮:১৯ পিএম  (ভিজিট : ২৬৩)
X

বিএন‌পির সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় নিহত ও আহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জা‌নিয়েছে ঢাকার মা‌র্কিন দূতাবাস। পাশাপা‌শি সহিংসতার খবরগুলোর সুষ্ঠু তদন্তের দা‌বি জা‌নিয়েছে দেশ‌টি।

বৃহস্প‌তিবার (৮ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত মা‌র্কিন রাষ্ট্রদূত পিটার হাস এক বিবৃ‌তিতে এ দা‌বি জানান। মা‌র্কিন রাষ্ট্রদূত ব‌লেন, আমরা ঢাকায় ভয়ভীতি প্রদর্শন ও রাজনৈতিক সহিংসতার খবরে উদ্বিগ্ন এবং আইনের শাসনকে সম্মান জানাতে সহিংসতা, হয়রানি ও ভয় দেখানো থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি। 

পিটার হাস ব‌লেন, যুক্তরাষ্ট্র দূতাবাস বুধবার ঢাকায় নিহত ও আহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছে। সহিংসতার এই খবরগুলোর সুষ্ঠু তদন্ত করতে, এবং মত প্রকাশ, সভা ও শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক স্বাধীনতা রক্ষা করতে আমরা সরকারি কর্তৃপক্ষকে উৎসাহিত করছি।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মকবুল হোসেন নামে এক যুবক মারা যান। আহত হন অনেকে। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হলে সেখানে অনেক ককটেল পাওয়ার কথা জানায় পুলিশ। কার্যালয় থেকে রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমানসহ চার শতাধিক নেতাকর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ। 

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy