ডিএমপি কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী ১০ ডিসেম্বর সমাবেশের ভেন্যু নিয়ে আলোচনা করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে দেখা করতে গেছে বিএনপির

2022-12-08T20:38:02+00:00
2022-12-08T20:38:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিএমপি কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ৮:৩৮ পিএম   (ভিজিট : ২১৬)
X

আগামী ১০ ডিসেম্বর সমাবেশের ভেন্যু নিয়ে আলোচনা করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে দেখা করতে গেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে বিএনপির প্রতিনিধি দলটি ডিএমপি কার্যালয়ে প্রবেশ করে। দলের ভেরিফায়েড ফেসবুক পেজে এমনটিই জানানো হয়েছে। 

বিএনপির প্রতিনিধি দলে রয়েছেন দলটির ভাইস চেয়ারম্যন বরকত উল্লাহ বুলু, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

আগামী ১০ ডিসেম্বরের সমাবেশস্থলের বিষয়ে বিএনপি নেতারা ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে আলাপ করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এর সঙ্গে গ্রেপ্তার নেতাদের মুক্তির বিষয়েও আলাপ করবেন তারা।

বাবু/জেএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy