বড় পর্দায় কোয়ার্টার ফাইনালের খেলা দেখা যাবে না

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের একটি ম্যাচও দেখানো হবে না। অনিবার্য কারণে আগামী

2022-12-09T18:34:13+00:00
2022-12-09T18:34:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঢাবি ক্যাম্পাস
বড় পর্দায় কোয়ার্টার ফাইনালের খেলা দেখা যাবে না
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ৬:৩৪ পিএম   (ভিজিট : ২২২)
X

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের একটি ম্যাচও দেখানো হবে না। অনিবার্য কারণে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত এটি স্থগিত করা হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) এক বিশেষ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস নগদ। তবে প্রথম সেমিফাইনাল থেকে যথারীতি খেলা দেখা যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, হাজী মুহাম্মদ মুহসীন হল মাঠ ও ডাস চত্বরে বড় আকারের এলইডি স্ক্রিনের ব্যবস্থা করেছে মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি ‘নগদ’।

এদিকে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে খেলা দেখতে বহিরাগতদের ক্যাম্পাসে না আসার আহ্বান জানায়। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল-২০২২ দেখার আয়োজন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের জন্য। সেখানে বহিরাগতদের সমাগম ঘটলে শিক্ষক-শিক্ষার্থীরা নানা বিড়ম্বনা ও ভোগান্তিতে পড়েন; পরিবেশ বিঘ্নিত হয়।

‘এমতাবস্থায়, শৃঙ্খলা ও পরিবেশ রক্ষায় ক্যাম্পাসের বাইরের দর্শকদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমন না করে তাদের নিজ নিজ বাসা বা এলাকায় খেলা উপভোগ করার আহ্বান জানানো হলো।’

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy