গোলাপবাগ মাঠে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামীকাল শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। গণসমাবেশ কাল শুরু হওয়ার কথা

2022-12-09T19:01:02+00:00
2022-12-09T19:01:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গোলাপবাগ মাঠে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ৭:০১ পিএম   (ভিজিট : ২১৮)
X

আগামীকাল শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। গণসমাবেশ কাল শুরু হওয়ার কথা থাকলেও গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতির খবর পাওয়ার কিছুক্ষণ পরেই সেখানে জড়ো হতে শুরু করেছেন বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। 

বিকেল থেকে বিএনপি নেতাকর্মীরা শনিবারের সমাবেশের জন্য প্রস্তুতি নিচ্ছেন। অবস্থানরত নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানান, ১০ ডিসেম্বর বিএনপিকে রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশের অনুমতি দেয়া হয়েছে। সমাবেশের জন্য বিএনপিকে দেয়া পূর্বের ২৬টি শর্ত বহাল থাকবে। 

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানান,  গণসমাবেশ শনিবার বেলা ১১টায় শুরু হবে। এই গণসমাবেশ থেকে সরকার পতনে ১০ দফা দাবি ঘোষণা করা হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy