ইন্দোনেশিয়ায় খনি বিস্ফোরণে ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় একটি কয়লা খনিতে বিস্ফোরণের পর ধসে পড়ায় ১০ জন শ্রমিক নিহত হয়েছে। উদ্ধারকারী সংস্থার একজন কর্মকর্তা শুক্রবার

2022-12-09T20:43:18+00:00
2022-12-09T20:43:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইন্দোনেশিয়ায় খনি বিস্ফোরণে ১০ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ৮:৪৩ পিএম   (ভিজিট : ২০৯)
X

ইন্দোনেশিয়ায় একটি কয়লা খনিতে বিস্ফোরণের পর ধসে পড়ায় ১০ জন শ্রমিক নিহত হয়েছে। উদ্ধারকারী সংস্থার একজন কর্মকর্তা শুক্রবার এ তথ্য জানিয়েছেন। দেশটির পশ্চিম সুমাত্রা প্রদেশের একটি কয়লা খনিতে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে আনুমানিক ১৪ জন লোক চাপা পড়েছিল বলে জানা গেছে।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার মুখপাত্র অকটাভিয়ানতো বলেছেন, খনিটি 'মিথেন থেকে সৃষ্ট বিস্ফোরণের কারণে ধসে পড়েছে। ' এ ঘটনায় ১০টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং চারজন বেঁচে গেছে বলে জানান তিনি।

খনিটি বৈধভাবে কার্যক্রম চালাচ্ছিল বলে জানা গেছে। তবে খনিজ-সমৃদ্ধ দক্ষিণ-পূর্ব এশীয় দ্বীপপুঞ্জের দেশজুড়ে খনির দুর্ঘটনা খুবই সাধারণ। বিশেষ করে লাইসেন্সবিহীন পরিত্যক্ত স্থানে যথাযথ নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার না করেই কাজ করার ফলে এসব দুর্ঘটনা ঘটে থাকে।

চলতি বছরের সেপ্টেম্বরে বোর্নিও দ্বীপে একটি খনিতে ভূমিধসে অন্তত সাতজন মারা গিয়েছিল। এ ছাড়াও এপ্রিলে উত্তর সুমাত্রা প্রদেশে একটি অবৈধ সোনার খনিতে ১২ জন খনি শ্রমিক ভূমিধসে নিহত হয়েছিল।

সূত্র : এএফপি

বাবু/জেএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy