মেট্রোরেলের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মেট্রোরেলের অধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। ডিএমটিসিএলের কোম্পানি সচিব মোহাম্মদ

2022-12-10T15:39:45+00:00
2022-12-10T15:39:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেট্রোরেলের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ৩:৩৯ পিএম   (ভিজিট : ১৯২)
X

মেট্রোরেলের অধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। ডিএমটিসিএলের কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকিট মেশিন অপারেটর পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ ডিসেম্বর।

এতে আরও বলা হয়, গত ৬ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি-৯ এর টিকিট মেশিন অপারেটর পদের প্রার্থীদের স্থগিত হওয়া লিখিত পরীক্ষা ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।রাজধানীর মিরপুরে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এ পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষা এমসিকিউ আকারে গ্রহণ করা হবে। 

বিজ্ঞপ্তি অনুসারে টিকিট মেশিন অপারেটর পদের বিপরীতে যেসব প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পাওয়া গেছে, তাদের বর্তমান ঠিকানায় পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি উল্লেখ করে বিশেষভাবে ডাকযোগে (আন্ডার সার্টিফিকেট অব পোস্টিং) আবার প্রবেশপত্র পাঠানো হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy