সদরঘাটে খেয়া পারাপার বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

তানজিল আহম্মেদ, জবি প্রতিনিধি

জাতীয়

কোনোরকম ঘোষণা ছাড়া সদরঘাট এলাকায় খেয়া পারাপার বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন দুই পারের যাত্রীরা। খেয়া মাঝিরা বলছেন,

2022-12-10T19:33:35+00:00
2022-12-10T19:33:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সদরঘাটে খেয়া পারাপার বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
তানজিল আহম্মেদ, জবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ৭:৩৩ পিএম   (ভিজিট : ২৪৯)
X


কোনোরকম ঘোষণা ছাড়া সদরঘাট এলাকায় খেয়া পারাপার বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন দুই পারের যাত্রীরা। খেয়া মাঝিরা বলছেন, পুলিশের পক্ষ থেকে খেয়া পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট থানা বলছে, তাদের পক্ষ থেকে তেমন কোনও নির্দেশনা দেওয়া হয়নি।

শনিবার (১০ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, ঘাটে কিছু নৌকা বাঁধা থাকলেও, নৌকা ও ঘাট এলাকায় অলস সময় পার করছেন তারা। নদীর ওই পাড়ে যাওয়ার জন্য যাত্রীরা এসে ফেরত যাচ্ছেন। ঘাট বন্ধ হওয়ায় বিকল্প পথ– আধা কিলোমিটার দূরে বাবুবাজার ব্রিজে যেতে হচ্ছে তাদের। ফলে ভোগান্তিতে পড়ছেন তারা।

খেয়ামাঝি বাসিত আলি বলেন, ‘আমাদের পেট চালাতে হলেতো নৌকা চালাতেই হবে। পুলিশ না করে দিয়েছে। গতকাল সন্ধ্যা থেকে পারাপার বন্ধ হয়ে আছে। যাত্রীরা এসে ফেরত যাচ্ছেন।

অপর মাঝি কাঞ্চন বলেন, ‘বিএনপির সমাবেশ, তাই নদী পারাপার বন্ধ। পুলিশ এসে না করে গেছে, সন্ধ্যার পর আবার খুলে দিতে পারে।’

নদী পার হতে আসা কাপড় ব্যবসায়ী হাসানুজ্জামান বলেন, ‘আমার দোকান এই পাড়ে, ব্যবসায়ের কাজে ওই পাড়ে যাওয়ার দরকার ছিল। ঘাটে এসি দেখি নৌকা নেই। এখন বাবুবাজার যেয়ে পার হতে হবে।’

এ বিষয়ে জানতে চাইলে সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, ‘আমাদের পক্ষ থেকে খেয়া চলাচলের বিষয়ে কোনও নিষেধ করা হয়নি। মাঝিরা কেনও পারাপার বন্ধ করেছে জানি না।’

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy