নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে রোমাঞ্চিত লিটন

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন লিটন দাস। এবার তামিম ইকবালের ইনজুরির কারণে একটি সিরিজের অধিনায়কত্ব সামলেছেন

2022-12-10T21:57:39+00:00
2022-12-10T21:57:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে রোমাঞ্চিত লিটন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ৯:৫৭ পিএম   (ভিজিট : ২১৮)
X


নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন লিটন দাস।  এবার তামিম ইকবালের ইনজুরির কারণে একটি সিরিজের অধিনায়কত্ব সামলেছেন লিটন। তাঁর দক্ষ নেতৃত্বেই ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। ম্যাচ শেষে নিজের অধিনায়কত্ব নিয়ে কথা বলেছেন লিটন।

দীর্ঘ মেয়াদে অধিনায়ক করা হলে করবেন কিনা - এমন প্রশ্নের জবাবে লিটন বলেন , অবশ্যই। যদি বিসিবি আমাকে সুযোগ দেয়, আমি একই ব্যাপার করবো। আমি আজকে খুশি নেতৃত্বের সুযোগ দেওয়ার জন্য। 

আজকের ম্যাচ সম্পর্কে লিটন বলেন, ‘৪০০ রানের পর দলের মধ্যে কথা একটাই ছিল-আক্রমণাত্মক ক্রিকেট খেলবো। আক্রমণের সঙ্গে উইকেট রাখার চিন্তা ছিল। তবে আপনি যখন আক্রমণ করবেন, কিছু সময় উইকেট হারাতেই হবে। যদি জিনিসটা এমন হতো ২০ ওভারে ১২০ রানে ১ উইকেট; তখন ব্যাপারটা আলাদা হতো। এটা আমরা করতে পারিনি। পরে যদি কখনো এমন অবস্থা হয়, ৩৬০-৭০ হয়, এরকম ক্রিকেটই খেলবো। নিশ্চিত করবো যেন হাতে উইকেট থাকে। ’

-বাবু/এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy