বিএনপির ৫ এমপির পদত্যাগপত্র গৃহীত হয়েছে : স্পিকার

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

বিএনপির সাতজন সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দিলেও পাঁচজনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।তিনি

2022-12-11T15:15:53+00:00
2022-12-11T15:43:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিএনপির ৫ এমপির পদত্যাগপত্র গৃহীত হয়েছে : স্পিকার
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ ডিসেম্বর, ২০২২, ৩:১৫ পিএম  আপডেট: ১১.১২.২০২২ ৩:৪৩ পিএম  (ভিজিট : ২৬৩)
X


বিএনপির সাতজন সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দিলেও পাঁচজনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেন, তারা আমার কাছে সাতটা আবেদন জমা দিয়েছে। তবে যে পাঁচজন সশরীরে পদত্যাগপত্র জমা দিয়েছেন, তাদেরটা গ্রহণ করা হয়েছে। ওই আসনগুলো শূন্য হয়ে গেছে। বাকি দুই জনের আবেদন যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে সশরীরে উপস্থিত হয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশারফ হোসেন, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা স্পিকারের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন।

বিএনপির দলীয় সংসদ সদস্য আব্দুস সাত্তার অসুস্থ থাকায় এবং হারুনুর রশিদ বিদেশে থাকায় অনুপস্থিত ছিলেন। সংসদে প্রবেশের সময় রুমিন ফারহানা সাংবাদিকদের জানান, তারা গতকালই ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ সশরীরে জমা দিতে এসেছেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy