নতুন লুকে রাজ-বুবলী

বিনোদন ডেস্ক

বিনোদন

শাকিব খানের পর ভিন্ন ভিন্ন নায়কের সঙ্গে জুটি বাঁধছেন শবনম বুবলী। আদর, সাইমন, রোশান, মাহফুজের পর এবার তাকে

2022-12-11T18:56:20+00:00
2022-12-11T18:56:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নতুন লুকে রাজ-বুবলী
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ ডিসেম্বর, ২০২২, ৬:৫৬ পিএম   (ভিজিট : ২৩৩)
X

শাকিব খানের পর ভিন্ন ভিন্ন নায়কের সঙ্গে জুটি বাঁধছেন শবনম বুবলী। আদর, সাইমন, রোশান, মাহফুজের পর এবার তাকে যাবে শরিফুল রাজের বিপরীতে। নির্মাতা মিশুক মনিরের পরিচালনায় ‘দেয়ালের দেশ’ নামক ছবিতে নতুন এই জুটিকে দেখা যাবে। যেখানে একদমই ভিন্ন লুকে ধরা দিয়েছেন চিত্রনায়ক রাজ ও বুবলী।

চলতি বছরের মার্চে চুপিসারে প্রথম লটের শুটিং করেছেন বুবলী-রাজ। এবার পুরো কাজ শেষ করলেন তারা। গত ৫ ডিসেম্বর থেকে ঢাকায় ছবিটির শেষ অংশের শুটিং শুরু হয়েছিল। গোপনীয়তা বজায় রেখে শুটিং করলেও ছবিতে বুবলী ও রাজের নয়া লুক ফাঁস হয়েছে! দুটি স্থিরচিত্রে দেখা যাচ্ছে, কোঁকড়ানো চুলে রাজ, আবছা গোঁফে অনেকটাই সাদামাটা তিনি।

ছবিতে চা হাতে রাজের দিকে তাকিয়ে আছেন বুবলী। রাজও বুবলীর দিকে তাকিয়ে আছেন। আরেকটি ছবিতে দেখা গেল চেয়ারে হেলান ঘুমিয়ে আছেন বুবলী। পাশে বসে আছেন রাজ। কী যেন বলার চেষ্টা করছেন।

‘দেয়ালের দেশ’ প্রসঙ্গে রাজ ও বুবলী দুজনেই গণমাধ্যমকে জানিয়েছেন, তারা বর্তমানে ‘দেয়ালের দেশ’ ছবির শুটিং করছেন। এ ছবির গল্প দুটি সময়ের কথা বলবে। সাত বছর আগে ও পরের গল্প নিয়েই এগিয়ে চলে চরিত্রগুলো।

‘দেয়ালের দেশ’ প্রসঙ্গে নবীন নির্মাতা মিশুক মনির গণমাধ্যমকে বলেন, শুটিং সেট থেকে কেউ একজন গোপনে ভিডিও করে সেই ভিডিও টিকটকে আপলোড দিয়েছে। সেখান থেকে স্ক্রিনশট ছড়িয়েছে। শুটিং এখনও বাকি আছে। শেষ করে প্রেস মিট করে অফিসিয়াল লুক প্রকাশ করব।

বাবু/এসআর





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy