ভিয়েতনামের ফুড ফ্যাস্টিভ্যাল চ্যারিটি মেলায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভিয়েতনাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ভিস ডিপার্টমেন্ট অব ডিপ্লোম্যাটিক ক্রপস আয়োজিত আন্তর্জাতিক ফুড ফ্যাস্টিভ্যাল চ্যারিটি মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ দূতাবাস

2022-12-11T20:29:26+00:00
2022-12-11T20:29:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভিয়েতনামের ফুড ফ্যাস্টিভ্যাল চ্যারিটি মেলায় বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ ডিসেম্বর, ২০২২, ৮:২৯ পিএম   (ভিজিট : ২১২)
X

ভিয়েতনাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ভিস ডিপার্টমেন্ট অব ডিপ্লোম্যাটিক ক্রপস আয়োজিত আন্তর্জাতিক ফুড ফ্যাস্টিভ্যাল চ্যারিটি মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ দূতাবাস হ্যানয়।

রোববার (১১ ডিসেম্বর) ভিয়েতনামের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মেলায় বাংলাদেশ দূতাবাস দেশে উৎপাদিত পণ্যসামগ্রী প্রদর্শন এবং বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবারসহ অংশগ্রহণ করে। প্রদর্শনীর জন্য মেলায় বাংলাদেশি পণ্যসামগ্রী যেমন- ফাইন সিরামিক, তৈরি পোশাক, লেদার ব্যাগ, হাতে তৈরি বাংলাদেশি ঐতিহ্যবাহী নকশীকাঁথা, জুট ব্যাগ, চা, সুগন্ধি চাল প্রদর্শন এবং মুখরোচক খাবার (সম্পূর্ণ ঘরে তৈরি) যেমন- সামুচা, শিঙাড়া, তেহারি, পাকোড়া, পুডিং ইত্যাদি দিয়ে স্টলটি সাজানো হয়।

খাবারের আইটেমগুলো বিক্রি করে চ্যারিটির জন্য ডোনেট করা হয়। মেলায় ভিয়েতনামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি, দূতাবাসে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাসের নামে বরাদ্দ করা স্টলটি সুন্দর ডেকোরেশন, বাংলাদেশে উৎপাদিত পণ্যসামগ্রী প্রদর্শন ও বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করে সবার দৃষ্টি আকর্ষণ করে।

মেলায় অংশগ্রহণ করার জন্য ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজের কাছে বাংলাদেশ প্যাভিলিয়নকে সনদ দেয়। যা বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের। এ মেলায় অশংগ্রহণের মাধ্যমে বাংলাদেশ তার রপ্তানিযোগ্য পণ্যের ব্যাপক পরিচিতি ভিয়েতনামে তুলে ধরতে সক্ষম হয়।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy