দেশে এসে পৌঁছেছে রেলের নতুন ১৫ কোচ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

২০২৩ সালের জুন মাসে উদ্বোধন হওয়ার কথা রয়েছে পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে

2022-12-11T21:30:00+00:00
2022-12-11T21:38:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশে এসে পৌঁছেছে রেলের নতুন ১৫ কোচ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ ডিসেম্বর, ২০২২, ৯:৩০ পিএম  আপডেট: ১১.১২.২০২২ ৯:৩৮ পিএম  (ভিজিট : ২০২)
X

২০২৩ সালের জুন মাসে উদ্বোধন হওয়ার কথা রয়েছে পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে রেলপথ যাবে যশোরে। এই পথে চলতে চীন থেকে ১৫টি কোচ দেশে এসে পৌঁছেছে। পর্যায়ক্রমে আসবে আরও ৮৫টি কোচ।

বাংলাদেশ রেলওয়ে জানায়, পদ্মা সেতুর রেলপথ দিয়ে চলাচলের জন্য প্রথম ধাপে ১৫টি ব্রডগেজ কোচ দেশে পৌঁছেছে। রোববার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম বন্দরে কোচগুলো জাহাজ থেকে নামানোর কাজ শেষ হয়। সেগুলো রাখা হয়েছে চট্টগ্রাম নগরের হালিশহরে রেলওয়ের চিটাগং গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই)।

প্রকল্পের মোট ব্যয় ৩৯ হাজার ২৪৬ কোটি ৭৯ লাখ টাকা। এর মধ্যে চায়নার ঋণ ২১ হাজার ৩৬ কোটি ৬৯ লাখ এবং সরকারি অর্থায়ন ১৮ হাজার ২১০ কোটি টাকা। পদ্মা সেতু রেল সংযোগের উড়ালপথে কোনো পাথর থাকবে না। অত্যাধুনিক এই উড়াল রেলপথে ১২০ কিলোমিটার গতিতে ছুটতে পারবে ট্রেন।

বাবু/এসআর 






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy