ডিএনসিসির নির্মাণকাজে ব্যবহৃত ১০ লাখ টাকার মালামাল চুরি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন অঞ্চল ২ এর ওয়ার হাউজ থেকে নির্মাণাধীন কাজের প্রায় ৩৫ ধরনের মালামাল

2022-12-11T23:25:08+00:00
2022-12-11T23:25:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিএনসিসির নির্মাণকাজে ব্যবহৃত ১০ লাখ টাকার মালামাল চুরি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ ডিসেম্বর, ২০২২, ১১:২৫ পিএম   (ভিজিট : ২১০)
X

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন অঞ্চল ২ এর ওয়ার হাউজ থেকে নির্মাণাধীন কাজের প্রায় ৩৫ ধরনের মালামাল চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।

সোমবার (১১ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ২ কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে মিরপুর মডেল থানায় একটি মামলা করা হয়েছে ডিএনসিসির অঞ্চল ২ থেকে।

এসব চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে বিদ্যুৎচালিত ধ্বংস করার হাতুড়ি দুটি, জ্বালানি চালিত পাথর কাটার মেশিন দুটি, কাঠ কাটার করাত দুটি, ঘূর্ণন হাতুড়ি দুটি, চেইন করাত দুটি, ভার উত্তোলন যন্ত্র চারটি, জ্বালানি রাখার পাত্র দুটি, ভারি হাতুড়ি চারটি, চেইন করাত দুটি, ইস্পাত ড্রিলিং হাতুড়ি দুটি, বেলচা চারটি, রড কাটার করাত দুটি, লোহা কাটার যন্ত্র দুটি, ৪২ ইঞ্চি পেরেক উঠানোর যন্ত্র দুটি, ৭২ ইঞ্চি পেরেক উঠানোর যন্ত্র দুটিসহ মোট ৩৫ রকমের মালামাল চুরি হয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।

এ ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-২ এর সহকারী প্রকৌশলী (পুর) কামরুল হাসান। মামলার এজাহারের কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন, সিটি কর্পোরেশনের লেবার এসে দেখেন অঞ্চল ২ এর ওয়ার হাউজের গ্রিল ভাঙা। সেখানে প্রায় ৩৫ ধরনের নির্মাণ সামগ্রী ছিল। যার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর এজাহার দায়ের করা হয়েছে।

বাবু/এসআর 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy