আফগান সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ৬ পাকিস্তানি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চমন সীমান্তের কাছে আফগান বাহিনীর গুলিতে পাকিস্তানের ৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।পাকিস্তানের সামরিক বাহিনী এই দাবি করেছে। আফগানিস্তান

2022-12-12T09:32:16+00:00
2022-12-12T11:56:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আফগান সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ৬ পাকিস্তানি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৯:৩২ এএম  আপডেট: ১২.১২.২০২২ ১১:৫৬ এএম  (ভিজিট : ২০৯)
X


চমন সীমান্তের কাছে আফগান বাহিনীর গুলিতে পাকিস্তানের ৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।পাকিস্তানের সামরিক বাহিনী এই দাবি করেছে। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনার মধ্যে এ ঘটনা ঘটলো।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং রোববার (১১ ডিসেম্বর) জানায়, ওই গুলিবর্ষণে ১৭ জন আহত হয়েছে। পাকিস্তান এই হতাহতের জন্য বেসামরিক লোকজনের ওপর আফগান বাহিনীর ভারী অস্ত্রের ‘বিনা উসকানিতে ও নির্বিচার’ হামলাকে দায়ী করেছে।

দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার প্রাণঘাতী হামলা হয়েছে। চমন হলো দুই দেশের মধ্যকার প্রধান সীমান্ত বাণিজ্য ক্রসিং।

আফগানিস্তানে কান্দাহারের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ জায়েদ এই সংঘর্ষের জন্য দৃশ্যত সীমান্তে আফগাস্তিানের অংশে নতুন চেকপোস্ট নির্মাণ নিয়ে পাকিস্তান ও তালেবান বাহিনীর মধ্যকার বিরোধকে দায়ী করেছেন।

কান্দার পুলিশের মুখপাত্র হাফিজ সাইদ বলেন, সংঘর্ষে এক আফগান সৈন্য নিহত এবং তিন বেসামরিক লোকসহ অন্য ১০ জন আহত হয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনী আফগান গুলির জবাব দেওয়ার কথা জানালেও বিস্তারিত কিছু বলেনি। তারা বিষয়টি কাবুলে আফগান কর্তৃপক্ষের কাছে ন্যস্ত করেছে বলে জানিয়েছে।

কান্দাহারে আফগান কর্মকর্তা নূর আহমদ বলেন, দুইপক্ষের মধ্যে কয়েক দফা বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে পড়েছে।

সূত্র : আল জাজিরা, রয়টার্স

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy