১ বছরে ১ কোটি পর্যটক থাইল্যান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

করোনা মহামারিতে বিপর্যস্ত থাইল্যান্ডের পর্যটন খাত চাঙা হতে শুরু করেছে। চলতি বছর দেশটিতে এক কোটি পর্যটকের আগমন ঘটেছে।গত

2022-12-12T09:40:47+00:00
2022-12-12T09:40:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
১ বছরে ১ কোটি পর্যটক থাইল্যান্ডে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৯:৪০ এএম   (ভিজিট : ২২৪)
X


করোনা মহামারিতে বিপর্যস্ত থাইল্যান্ডের পর্যটন খাত চাঙা হতে শুরু করেছে। চলতি বছর দেশটিতে এক কোটি পর্যটকের আগমন ঘটেছে।

গত শনিবার দেশটির পর্যটন কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।

থাইল্যান্ডে ২০১৯ সালে চার কোটি পর্যটক ভ্রমণে আসেন। কিন্তু করোনা মোকাবিলায় দেশটি সীমান্ত নিয়ন্ত্রণসহ নানা ধরনের কঠোর পদক্ষেপ নেয়। বিশ্বব্যাপী করোনা নিয়ন্ত্রণে গৃহীত কঠোর পদক্ষেপগুলো শিথিলের পরিপ্রেক্ষিতে থাইল্যান্ডের পর্যটন খাতও ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

থাই সরকার আশা করছে, চলতি বছর এ খাত থেকে তাদের ১ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার আয় হবে। সরকারি উপাত্ত বলছে, আগামী বছর পর্যটকের সংখ্যা ২ কোটি ৩০ লাখ হবে। সূত্র: ফ্রান্স ২৪

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy