ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবীসহ ৩ নারীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এক বান্ধবীসহ তিন নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় আরও ৪

2022-12-12T12:01:15+00:00
2022-12-12T12:01:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবীসহ ৩ নারীকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ১২:০১ পিএম   (ভিজিট : ২৪৭)
X


ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এক বান্ধবীসহ তিন নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় আরও ৪ জন আহত হয়েছে। এ ঘটনা ঘটেছে ইতালির রাজধানী রোমের একটি ক্যাফেতে। এক ব্যক্তি গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, গুলির পর বন্দুকধারী ৫৭ বছর বয়সি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ফিদেন জেলার একটি পানশালায় এই বৈঠক চলছিল।

একজন প্রত্যক্ষদর্শী ইতালীয় বার্তা সংস্থা আনসাকে বলেছেন, হামলাকারী কক্ষে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়, চিৎকার করে বলে ‘আমি তোমাদের সবাইকে হত্যা করব’। এরপর গুলিবর্ষণ শুরু করে।

গুলিবর্ষণে আরও ৪ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত একজনের অবস্থা গুরুতর। অপর এক প্রত্যক্ষদর্শী জানান, সন্দেহভাজন একটি স্থানীয় বাসিন্দা। অ্যাপার্টমেন্ট ব্লকের বাসিন্দাদের কমিটির সঙ্গে তার দীর্ঘ বিরোধ রয়েছে।

ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবী নিকোলেত্তা গোলিসানো নিহত হয়েছেন। নিহত হওয়া অপর দুই নারী হচ্ছে এলিসাবেত্তা সিলেনছি ও সাবিনা স্পেরানদিও। বান্ধবীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী।

সূত্র: বিবিসি, রয়টার্স, সিবিএস নিউজ

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy