ঢাকার ঊর্ধ্বতন ৪ পুলিশকে বদলি

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার চারজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।সোমবার (১২ ডিসেম্বর) এক বার্তায় বিষয়টি

2022-12-12T14:55:56+00:00
2022-12-12T14:55:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঢাকার ঊর্ধ্বতন ৪ পুলিশকে বদলি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ২:৫৫ পিএম   (ভিজিট : ২৩২)
X


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার চারজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস সেন্টার। বদলির আদেশে সই করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আদেশে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আব্দুল মোমেনকে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-গুলশান বিভাগ), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-গুলশান বিভাগ) মো. রবিউল ইসলামকে উপ-পুলিশ কমিশনার (ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ), উপ-পুলিশ কমিশনার (ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ) আল বেলী আফিফাকে উপ-পুলিশ কমিশনার (সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগ) এবং উপ-পুলিশ কমিশনার মো. তানভীর সালেহীন ইমনকে উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) হিসেবে বদলি করা হয়েছে।

আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশনা দিয়েছেন কমিশনার।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy