এবার রাজের সঙ্গে বুবলীর রোমান্স

বিনোদন ডেস্ক

বিনোদন

এবার শরিফুল রাজের সঙ্গে ‘দেওয়ালের দেশ’ নামে একটি চলচ্চিত্রে জুটি বাঁধছেন শবনম বুবলী। অনুদানের এ সিনেমাটি নির্মাণ করছেন

2022-12-12T15:10:07+00:00
2022-12-12T20:50:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এবার রাজের সঙ্গে বুবলীর রোমান্স
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৩:১০ পিএম  আপডেট: ১২.১২.২০২২ ৮:৫০ পিএম  (ভিজিট : ২৮৬)
X


এবার শরিফুল রাজের সঙ্গে ‘দেওয়ালের দেশ’ নামে একটি চলচ্চিত্রে জুটি বাঁধছেন শবনম বুবলী। অনুদানের এ সিনেমাটি নির্মাণ করছেন মিশুক মনির।

৫ ডিসেম্বর সিনেমাটির শুটিং শুরু হয়েছে। শুটিংয়ে বুবলী ও রাজের নতুন লুক দেখা গেছে। দুটি স্থিরচিত্রে দেখা যাচ্ছে, কোঁকড়ানো চুলে রাজ, আবছা গোঁফে অনেকটাই সাদামাটা তিনি।

ছবিতে চা হাতে রাজের দিকে তাকিয়ে আছেন বুবলী। রাজও বুবলীর দিকে তাকিয়ে আছেন। আরেকটি ছবিতে দেখা গেল চেয়ারে হেলান ঘুমিয়ে আছেন বুবলী। পাশে বসে আছেন রাজ।

রাজের সঙ্গে জুটি বাঁধার বিষয়ে বুবলী বলেন, এটিই আমাদের প্রথম কাজ। শুটিং করতে গিয়ে যেটা মনে হয়েছে, রাজ খুব মেধাবী অভিনেতা। প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে করতে চান তিনি। সিনেমার গল্পটা আমার কাছে এত ভালো লেগেছিল যে সারাক্ষণ নিজের চরিত্রটি নিয়ে ভেবেছি।

শরিফুল রাজ বলেন, সিনেমাটির বেশ কিছু অংশ রাতের। আমরা সারা রাত শুটিং করি, সারা দিন ঘুমাই। সিনেমার গল্প দুটি সময়ের কথা বলবে। সাত বছর আগের ও পরের গল্প নিয়েই এগিয়ে চলে সিনেমার চরিত্রগুলো।

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy