গ্যাসের পাইপলাইনের কাজ দ্রুত শেষ করতে মন্ত্রিসভার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গ্যাসের চলমান পাইপলাইনের কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

2022-12-12T18:17:22+00:00
2022-12-12T18:17:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গ্যাসের পাইপলাইনের কাজ দ্রুত শেষ করতে মন্ত্রিসভার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৬:১৭ পিএম   (ভিজিট : ১৭৭)
X

গ্যাসের চলমান পাইপলাইনের কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। সোমবার (১২ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে আসেন মন্ত্রিপরিষদ সচিব। 

সচিব জানান, অনেক জায়গায় গ্যাসের পাইপলাইনের কাজ চলছে। এসব কাজ দ্রুত শেষ করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। পাইপলাইনগুলো আরো তাড়াতাড়ি করতে বলা হয়েছে, যাতে গ্যাস এবং ফুয়েল পাইপলাইনের মাধ্যমে দেওয়া যায়। তাহলে সিস্টেম লসসহ অন্যান্য লস যেমন ক্যারিং কস্ট, হ্যাজার্ড এগুলো কমে আসবে, ইফেক্টিভিটি বাড়বে, সেজন্য এ নির্দেশ দেওয়া হয়েছে, বলেন মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, অনেক জায়গায় পাইপলাইন বসানোর কাজ চলছে। এগুলো খুব দ্রুত কাজ করে সাপ্লাইটা যেন পাইপলাইনের মাধ্যমে, বিশেষ করে মেজর সাপ্লাইগুলো যেন আনা হয়। কারণ ইনডিভিজুয়েলি সব জায়গায় পাইপলাইন দেওয়া সম্ভব হবে না। গ্রিড লাইন যেমন মেজর জায়গায় যাচ্ছে, ওরকম পাইপলাইনও মেজর মেজর জায়গায় নিয়ে গেলে, যেমন ঢাকা থেকে পাইপলাইন দিয়ে গ্যাস যাচ্ছে সব জায়গায়। এর খরচ তো স্বাভাবিকভাবেই কম। এজন্য খুব কুইকলি পাইপলাইনের কাজ শেষ করার জন্য বলা হয়েছে।

বাবু/এসআর







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy