প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৬:৪১ পিএম (ভিজিট : ১৯৮)

X
ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির সিনিয়র নেতা ভূপেন্দ্র প্যাটেল। তিনি হলেন রাজ্যটির ১৮তম মুখ্যমন্ত্রী। সোমবার গান্ধীনগরে হেলিপ্যাড ময়দানে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আচার্য দেবরথ।
এ নিয়ে টানা দ্বিতীয় বার গুজরাটের মুখ্যমন্ত্রীর পদে বসলেন ভূপেন্দ্র প্যাটেল। এর আগে গত বছরের ১৩ সেপ্টেম্বর প্রথমবারের জন্য গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন তিনি। মুখ্যমন্ত্রীর সাথেই এদিন আরও ১৬ জন বিধায়ক নতুন মন্ত্রিসভায় শপথ গ্রহণ করেন। ১৭ সদস্যের মন্ত্রিসভায় মাত্র একজনই নারী আছেন।
সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডাসহ বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীসহ দলের শীর্ষ নেতারা।
বাবু/এসআর