ফের চালু ইউক্রেনের ওডেসা বন্দর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কৃষ্ণসাগরে ইউক্রেনের ওডেসা বন্দরের পণ্য পরিবহনের কাজ আবারও শুরু হয়েছে। অভিযোগ ছিল ওই এলাকার বিদ্যুৎখাত লক্ষ্য করে হামলা

2022-12-12T18:44:19+00:00
2022-12-12T18:44:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফের চালু ইউক্রেনের ওডেসা বন্দর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৬:৪৪ পিএম   (ভিজিট : ১৮৫)
X

কৃষ্ণসাগরে ইউক্রেনের ওডেসা বন্দরের পণ্য পরিবহনের কাজ আবারও শুরু হয়েছে। অভিযোগ ছিল ওই এলাকার বিদ্যুৎখাত লক্ষ্য করে হামলা চালিয়েছিল রাশিয়া। শনিবারের হামলার পর থেকে ওই বন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। এই হামলা ফলে ১৫ লাখ মানুষকে বিদ্যুৎ ছাড়াই থাকতে হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কয়েকদিন লেগে যাবে। ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহেই হীমাঙ্কের নীচে চলে যাবে স্থানীয় তাপমাত্রা। জাতিসংঘের মধ্যস্থতায় করা চুক্তির আওতায় ওডেসার তিনটি বন্দর দিয়ে শস্য বিদেশে পাঠাচ্ছে ইউক্রেন।

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, ওডেসা এলাকা লক্ষ্য করে ইরানি ড্রোন দিয়ে অন্তত ১৫টি হামলা চালিয়েছে রাশিয়া। যার ১০টি তারা ধ্বংস করতে পেরেছে।

সূত্র: বিবিসি

বাবু/এসআর





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy