ইইউ-ব্রিটেনের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি

2022-12-12T18:48:24+00:00
2022-12-12T18:48:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইইউ-ব্রিটেনের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৬:৪৮ পিএম   (ভিজিট : ১৬৯)
X

ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এ তথ্য জানিয়েছেন। তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরান কোনো চাপের কাছে নতিস্বীকার করবে না এবং কোনো ছাড় দেবে না।

কানয়ানি বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে তাদের একটি তালিকা শিগগিরই প্রকাশ করা হবে। ইরান এসব দেশের অগঠনমূলক আচরণের সময়োচিত জবাব দেবে বলে তিনি জানান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ব্রিটেন ভিত্তিক বিভিন্ন ফার্সি টিভি চ্যানেলের অপতৎপরতার দায় লন্ডন অস্বীকার করতে পারে না। তাদের ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে যেসব অপরাধমূলক তৎপরতা চালানো হচ্ছে তার জন্য আইনি জবাবদিহিতা জরুরি এবং ইরানি নাগরিকদের কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে।   

সূত্র : পার্সটুডে

বাবু/এসআর





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy