শেষ অফিসিয়াল ব্রিফিংয়ে যা বললেন ম‌ন্ত্রিপ‌রিষদ স‌চিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী ১৫ ডি‌সেম্বর অবস‌রে যা‌চ্ছেন বর্তমান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তার জায়গায় ইতোমধ্যে নিয়োগ পেয়েছেন পা‌নি সম্পদ

2022-12-12T19:16:42+00:00
2022-12-12T19:16:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেষ অফিসিয়াল ব্রিফিংয়ে যা বললেন ম‌ন্ত্রিপ‌রিষদ স‌চিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৭:১৬ পিএম   (ভিজিট : ১৫৫)
X

আগামী ১৫ ডি‌সেম্বর অবস‌রে যা‌চ্ছেন বর্তমান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তার জায়গায় ইতোমধ্যে নিয়োগ পেয়েছেন পা‌নি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র স‌চিব ক‌বির বিন আনোয়ার। বিদায়বেলায় মন্ত্রিপরিষদ সচিবের দাবি, মানুষের কথা চিন্তা করে দেশের কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন তিনি।

সোমবার (১২ ডিসেম্বর) সচিবালয়ে ম‌ন্ত্রিসভা বৈঠ‌কের সিদ্ধান্ত জানা‌নোর সময় তি‌নি এ কথা ব‌লেন। সাংবা‌দিক‌দের প্র‌শ্নের জবাবে বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব ব‌লেন, কৃতজ্ঞতা জানাই, আজ অফিসিয়ালি আপনা‌দের (সাংবা‌দিক) স‌ঙ্গে শেষ (ব্রি‌ফিং)। খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, দেশের কল্যাণে কাজ করতে গিয়ে ভুল ত্রুটি হয়েছে, দেশবাসীর কাছে অনুরোধ জানাই ক্ষমা করে দেওয়ার।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি মাত্র অবসর নিচ্ছি। এখন আল্লাহর রহমতে দেখা যাক কী করা যায়। সরকার যদি আপনাকে নতুন কোনো দায়িত্ব অফার করে, সেক্ষেত্রে কী করবেন- এমন প্রশ্নের জবাবে বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব বলেন, এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। এ সময় তিনি উপস্থিত সব সংবাদকর্মীকে ধন্যবাদ জানান এবং সবার কাছে দোয়া কামনা করেন।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy