যতদিন শেখ হাসিনা থাকবে ততদিন বাংলাদেশ আলোকিত থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শেখ হাসিনা জনগণের রাজনীতিতে বিশ্বাস করেন, পেশী শক্তির রাজনীতিতে বিশ্বাস করেন না। আমরা

2022-12-13T16:16:20+00:00
2022-12-13T16:17:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যতদিন শেখ হাসিনা থাকবে ততদিন বাংলাদেশ আলোকিত থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ৪:১৬ পিএম  আপডেট: ১৩.১২.২০২২ ৪:১৭ পিএম  (ভিজিট : ২১০)
X


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শেখ হাসিনা জনগণের রাজনীতিতে বিশ্বাস করেন, পেশী শক্তির রাজনীতিতে বিশ্বাস করেন না। আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি।

মঙ্গলবার মহানগর উত্তর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যতদিন শেখ হাসিনা থাকবে ততদিন বাংলাদেশ আলোকিত থাকবে। বিএনপির হাতে দেশ গেলে অন্ধকার হয়ে যাবে, দেশের মানুষ অন্ধকারে যাবে না। 

আওয়ামী লীগ সব সময় জনগণের শক্তিতে বিশ্বাস করে বলেই অন্ধকারে ফিরে যেতে চায় না।
মন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্বে সংকট চলছে। বাংলাদেশে এজন্য কিছু জিনিসের দাম বাড়ছে, তারপরও শেখ হাসিনা চেষ্টা করেন নিয়ন্ত্রণ করার জন্য।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy