বিদ্যুতের ৪৮ শতাংশ ব্যয় কমিয়েছে কিছু মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারের সাশ্রয়ী নীতির ফলে কোনো-কোনো মন্ত্রণালয় বিদ্যুৎ খাতে ৪৮ শতাংশ পর্যন্ত ব্যয় কমিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার

2022-12-13T18:27:22+00:00
2022-12-13T18:29:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিদ্যুতের ৪৮ শতাংশ ব্যয় কমিয়েছে কিছু মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ৬:২৭ পিএম  আপডেট: ১৩.১২.২০২২ ৬:২৯ পিএম  (ভিজিট : ১৯১)
X

সরকারের সাশ্রয়ী নীতির ফলে কোনো-কোনো মন্ত্রণালয় বিদ্যুৎ খাতে ৪৮ শতাংশ পর্যন্ত ব্যয় কমিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে সচিব পর্যায়ের এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।মন্ত্রিপরিষদ সচিব জানান, গত ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সচিবদের বৈঠকের ফলোআপ বৈঠক ছিল আজ। সেখানে সরকারের ব্যয় সংকোচন ইস্যুতে পর্যালোচনা হয়েছে।

তিনি বলেন, ফাইনান্স যেটা বলছে, বর্তমান অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যয় সংকোচন সেখানে কেমন কমলো, বিদ্যুতে কেমন কমলো, পেট্রোল ব্যবহার কতটুকু কমলো—এই জিনিসগুলো আমরা রিভিউ করলাম। কোনো কোনো মন্ত্রণালয়ে দেখা যাচ্ছে গত জুন মাস থেকে এ পর্যন্ত বিদ্যুতের প্রায় ৪৮ শতাংশ পর্যন্ত ব্যয় কমানো সম্ভব হয়েছে। এটা সবার কাছেই তুলে ধরা হলো এবং আদর্শ হিসেবে ধরে সবাই প্র্যাকটিস করছে।

আর্থিক মন্দা ইস্যুতে বিভিন্ন মন্ত্রণালয় তাদের প্রকল্পের ক্ষেত্রে যে ক্যাটাগরি করে দিয়েছে, তা কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। 

বাবু/এসআর






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy