বিদেশি মিশনগুলোতে চিঠি পাঠানোর কারণ জানা‌লেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বিদেশি মিশনগুলোতে সরকারের চিঠি পাঠানোর কারণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার

2022-12-13T19:31:51+00:00
2022-12-13T19:31:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিদেশি মিশনগুলোতে চিঠি পাঠানোর কারণ জানা‌লেন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ৭:৩১ পিএম   (ভিজিট : ১৯২)
X

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বিদেশি মিশনগুলোতে সরকারের চিঠি পাঠানোর কারণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম।

তিনি ব‌লে‌ন, দেশে বড় কোনো ঘটনা ঘটলে আমরা সবাইকে জানিয়ে রাখি। এটা নতুন কিছু নয়। স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়া। আমরা কূটনীতিকদের জানিয়েছি, কারণ তারা (বিএনপি) ১৯ তারিখের পর থেকে নানা সময়ে বিভিন্ন দূতাবাসে গিয়ে কূটনীতিকদের স‌ঙ্গে দেনদরবার করছেন। বিএনপির দেনদরবার ঠেকাতেই তথ্যগুলো জানা‌নো হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লা‌বে উইমেন জার্নালিস্টস নেটওয়ার্ক বাংলাদেশ (উ‌ব্লিউ‌জেএন‌বি) আয়ো‌জিত এক অনুষ্ঠান শে‌ষে সাংবাদিকদের প্রশ্নের জবা‌বে এসব কথা বলেন তিনি।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের বিষয়ে সরকার সোমবার (১২ ডিসেম্বর) ঢাকার কূটনৈতিক মিশনগুলোতে একটি চিঠি পাঠায়। এ বিষ‌য়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থে‌কে কূটনীতিকদের ব্রিফিং কর‌তে চায় না সরকার। তাই মিশনগু‌লো‌তে চি‌ঠি পা‌ঠি‌য়ে তথ্য জা‌নি‌য়ে রাখা হ‌য়ে‌ছে।

বাবু/জেএম








Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy