বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

উত্তরের হিমেল হাওয়ার কারণে দেশে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। একই সঙ্গে বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল দেশের সর্বনিম্ন

2022-12-14T12:14:24+00:00
2022-12-14T12:14:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ১২:১৪ পিএম   (ভিজিট : ২০৯)
X


উত্তরের হিমেল হাওয়ার কারণে দেশে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। একই সঙ্গে বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।

বুধবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া, ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামী তিন দিনের মধ্যে দেশের আবহাওয়া রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা তুলে ধরে এ কে এম নাজমুল হক বলেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সর্বশেষ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, গত ২৪ ঘণ্টায় সারা দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy