‘পাঠান’ নিয়ে ফিফা বিশ্বকাপের ফাইনালে থাকবেন শাহরুখ

বিনোদন ডেস্ক

বিনোদন

দীর্ঘদিন পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন শাহরুখ খান। শুটিংয়ের শুরু থেকেই আলোচনায় রয়েছে সিনেমাটি। তারপর টিজার প্রকাশ,

2022-12-14T16:24:54+00:00
2022-12-14T16:24:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘পাঠান’ নিয়ে ফিফা বিশ্বকাপের ফাইনালে থাকবেন শাহরুখ
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৪:২৪ পিএম   (ভিজিট : ২৫৫)
X


দীর্ঘদিন পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন শাহরুখ খান। শুটিংয়ের শুরু থেকেই আলোচনায় রয়েছে সিনেমাটি। তারপর টিজার প্রকাশ, শুটিং সেটের ছবি ফাঁস, শাহরুখের লুক প্রকাশ্যে আসার পর তুমুল আলোচনায় উঠে আসে সিনেমাটি।

কয়েক দিন আগে এ সিনেমার প্রথম গান ‘বেশরম রং’ মুক্তি পায়। এ গান মুক্তির পর নেটিজেনদের যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি ‘অশ্লীলতা’-এর অভিযোগে তৈরি হয়েছে বিতর্ক। সব কিছু ঠিক থাকলে আগামী ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা। সব আলোচনা-সমালোচনা পেছনে ফেলে প্রচারের কাজে ব্যস্ত ‘পাঠান’ টিম। এবার জানা গেলো, বিশ্বকাপের ফাইনাল ম্যাচে শাহরুখ উপস্থিত হয়ে এ সিনেমার প্রচার চালাবেন।

দেশ-বিদেশে শাহরুখ খানের কোটি কোটি ভক্ত। তার ভক্তদের অফিশিয়াল একটি ফ্যান ক্লাব রয়েছে। ‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব’-এর ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ‘পাঠান’ সিনেমার প্রচার করবেন শাহরুখ খান।’ তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি শাহরুখ খান কিংবা ‘পাঠান’ সিনেমার টিম।

এবারই প্রথম নয়, এর আগেও খেলার মাঠে সিনেমার প্রচার চালিয়েছেন শাহরুখ খান। ২০১৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ চলাকালে ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার প্রচার করেন বলিউড বাদশা।

‘পাঠান’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে— দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy