বিএনপির ৬ এমপির পদত্যাগ, তফসিল রোববার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিএনপির পদত্যাগ করা ছয় সংসদ সদস্যের আসনগুলোর তফসিল হতে পারে আগামী রোববার (১৮ ডিসেম্বর)। জাতীয় সংসদের স্পিকার ড.

2022-12-14T19:54:27+00:00
2022-12-14T19:54:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিএনপির ৬ এমপির পদত্যাগ, তফসিল রোববার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৭:৫৪ পিএম   (ভিজিট : ২০৭)
X

বিএনপির পদত্যাগ করা ছয় সংসদ সদস্যের আসনগুলোর তফসিল হতে পারে আগামী রোববার (১৮ ডিসেম্বর)। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন বিএনপির ছয় এমপি।

স্পিকার পদত্যাগপত্র গ্রহণ করার পরই ওই ছয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়। রোববার এই ছয় আসনের তফসিল হলে জানুয়ারির শেষের দিকে ভোটগ্রহণ হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৪ ডিসেম্বর) কমিশন সভার অফিস আদেশ জারি করেছে নির্বাচন কমিশন।

কমিশন সভায় যেসব বিষয়ে আলোচনা হবে :

(ক) একাদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-২ শূন্য আসনের নির্বাচন এবং মহিলা আসন-৫০ এর শূন্য পদের উপ-নির্বাচন এবং (খ) বিবিধ।

এর আগে, গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত সমাবেশ থেকে বিএনপির সাত এমপি পদত্যাগপত্র ই-মেইল যোগে স্পিকারের কাছে পাঠিয়েছেন বলে জানানো হয়। পদত্যাগ করা বিএনপির এমপিরা হলেন—আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), হারুনর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), মোশাররফ হোসেন (বগুড়া-৪), জি এম সিরাজ (বগুড়া-৭), আব্দুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২) ও রুমিন ফারহানা (সংরক্ষিত নারী আসন)।

এরপর রোববার (১১ ডিসেম্বর) দুপুরে শূন্য ঘোষিত ওই ছয়টি আসনের মধ্যে পাঁচটির সদস্য সশরীরে স্পিকারের কাছে ছয়জনের পদত্যাগপত্র জমা দেন। তবে একজন ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন বিধায় তার পদত্যাগ পত্র গ্রহণ হয়নি।

বাবু/জেএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy