দর্শকরা খালি হাতে ফিরবে না : কাজল

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউডে অভিনেতা-অভিনেত্রীকে কেন্দ্র করে গল্প সাজানোর চল দীর্ঘদিনে। সেই পালে জোর হাওয়া লাগে ওটিটির কারণে। এরইমধ্যে তরুণদের ভিড়ে

2022-12-14T20:30:16+00:00
2022-12-14T20:30:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দর্শকরা খালি হাতে ফিরবে না : কাজল
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৮:৩০ পিএম   (ভিজিট : ১৯০)
X

বলিউডে অভিনেতা-অভিনেত্রীকে কেন্দ্র করে গল্প সাজানোর চল দীর্ঘদিনে। সেই পালে জোর হাওয়া লাগে ওটিটির কারণে। এরইমধ্যে তরুণদের ভিড়ে হারিয়ে যেতে বসা একাধিক অভিনেতা-অভিনেত্রী নতুন মোড়কে ফিরেছেন। সেই তালিকায় ঐশ্বরিয়া, সুস্মিতা যেমন রয়েছেন তেমনি রয়েছেন রানি মুখার্জির মতো অভিনেত্রীরা। তাদের শেষ মুক্তি পাওয়া সিনেমাগুলো দারুণ ঝড় তোলে বক্স অফিসে।

সেই জায়গা থেকে অনেকেই মনে করেছিলেন বলিউডে অনিয়মিত হয়ে পড়া অভিনেত্রী নতুন সিনেমা ‘সালাম ভেংকি’ দিয়ে ভালোভাবেই কামব্যাক করবেন। বাস্তব ঘটনার ওপর সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা রেবতী। সিনেমাটিতে কাজলের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা বিশাল জেঠওয়া, রাজ, রাজীব খান্ডেলওয়াল ও রাহুল বোস। এছাড়া বিশেষ চরিত্রে আমির খানের উপস্থিতি নিয়েও বেশ কৌতুহল ছিল দর্শকদের।

সব মিলিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল কাজলের সিনেমাটি। শুটিং থেকে শুরু করে প্রচারণায়ও ঘাটতি রাখেননি কাজল। তবে আলোচনা-কৌতুহল থাকলেও গত ৯ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘সালাম ভেংকি’ দর্শক টানতে অনেকটাই ব্যর্থ হচ্ছে। মুক্তির ৪ দিনে বক্স অফিসে মাত্র ২.৩২ কোটি আয় করেছে সিনেমাটি। সিনেবোদ্ধারা মনে করছেন প্রায় একই সময়ে মুক্তি পাওয়া ‘দৃশ্যম টু’, ‘ভেদিয়া’ এবং ‘অ্যান অ্যাকশন হিরো’র সাথে প্রতিযোগিতায় টিকতে পারছে না ‘সালাম ভেংকি’। 

তবে সিনেমাটি নিয়ে এখনও আশাবাদী কাজল। তিনি বলেন, ‘সবে মুক্তি পেল সিনেমাটি। কয়েকদিন গেলে না হয় হিসেবে-নিকেশ করা যাবে। যারা ভালো গল্প দেখতে চান তারা অবশ্যই হলে আসবেন। আমার বিশ্বাস, হলে এসে দর্শকরা খালি হাতে ফিরবে না।’

বাবু/জেএম





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy