বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা

বিনোদন ডেস্ক

বিনোদন

ভারতীয় টেলিভিশন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। ব্যক্তিগত জীবনে অভিনেতা বিশাল সিংয়ের সঙ্গে সম্পর্কে জড়ান ‘গোপী বৌমা’খ্যাত এই অভিনেত্রী। চলতি

2022-12-15T11:35:11+00:00
2022-12-15T11:35:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ১১:৩৫ এএম   (ভিজিট : ২৯১)
X


ভারতীয় টেলিভিশন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। ব্যক্তিগত জীবনে অভিনেতা বিশাল সিংয়ের সঙ্গে সম্পর্কে জড়ান ‘গোপী বৌমা’খ্যাত এই অভিনেত্রী। চলতি বছরের ১ ফেব্রুয়ারি এই অভিনেত্রী জানান, বিশালের সঙ্গে বাগদান সেরেছেন তিনি। কিন্তু তার পরের দিন দাবি করেন— সত্যি বাগদান করেননি দেবলীনা-বিশাল। বরং একটি গানের ভিডিওর প্রচারের জন্য এই স্টান্ট করেছেন তারা।

অবশেষে প্রেমিক বিশালকে বিয়ে করলেন দেবলীনা ভট্টাচার্য। গতকাল দেবলীনা তার গায়ে হলুদ অনুষ্ঠানের একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন। তারপর দেবলীনা-বিশালের বিয়ের খবর ছড়িয়ে পড়ে। এরপর বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ করেন দেবলীনা ও তার বন্ধুরা।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার (১৪ ডিসেম্বর) কোর্ট ম্যারেজ করেছেন দেবলীনা-বিশাল। তার আগে দেবলীনার মুম্বাইয়ের বাসায় গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় শোবিজ অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন।

‘সাথ নিভানা সাথিয়া’ ধারাবাহিকে কাজ করতে গিয়ে বিশালের সঙ্গে পরিচয় হয় দেবলীনার। এতে ‘গোপী বৌমা’ চরিত্রে অভিনয় করেন তিনি। তারপর থেকে চুটিয়ে প্রেম করেন দেবলীনা-বিশাল। কিন্তু দীর্ঘ দিন বিষয়টি তারা আড়ালে রাখেন।

‘বিগ বস ১৫’-এর আসরের আলোচিত প্রতিযোগী ছিলেন দেবলীনা। গত জানুয়ারি মাসের শুরুর দিকে পোল টাস্কে মুখোমুখি হয়েছিলেন দেবলীনা-রাশমি। এই টাস্ক জয়ের জেদ তাদের এতটাই ছিল যে, টানা ১৯ ঘণ্টা একই স্থানে দাঁড়িয়ে থাকেন দেবলীনা।

পরিস্থিতি এমনই পৌঁছায় যে, নিজের প্যান্টে প্রস্রাব করে দেন; তবু হাল ছাড়েননি আসামের এই বাঙালি অভিনেত্রী। কিন্তু সেই টাস্কই কাল হয় দেবলীনার। কারণ তার পায়ের নার্ভ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এজন্য গত ৩১ জানুয়ারি তার অস্ত্রোপচার করাতে হয়।

-বাবু/এ.এস







Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy